০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে কুষ্টিয়ার মিরপুরে- জামায়াতের ৫ নেতা আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫২৭

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদক কারবারিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। শনিবার (৯ মে) রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিদের মধ্যে চারজন জামায়াত নেতা এবং একজন বিএনপি সমর্থিত ইউপি সদস্য বলে জানা গেছে।

আটকরা হলেন—

এনামুল হক (৪৫), নূর মোহাম্মদ মোল্লার ছেলে
* সুজন আলী (৩৩), আলী আকবরের ছেলে
* আলাউদ্দিন (৪৩), মৃত মেহের আলী মালিথার ছেলে
* শফিকুল ইসলাম (২৫), রমজান মণ্ডলের ছেলে
* সাইদুল ইসলাম (৩৯), মৃত ইছাহক মালিথার ছেলে
তারা সবাই উপজেলার নওদা আজমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে ৮ পিস ইয়াবাসহ আমলা ক্যাম্প পুলিশ আটক করে। পরে তাকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়।

থানায় নেওয়ার পরই ওই পাঁচজন নেতা সেখানে উপস্থিত হয়ে রবিউল ইসলামকে ছাড়িয়ে নেওয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন,
“মাদক মামলার আসামি রবিউল ইসলামকে ছাড়ানোর জন্য জামায়াতের চারজন নেতা এবং বিএনপির একজন ইউপি সদস্য আমার ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করেন। তারা পুলিশের কাজে বাধা দেন। এ কারণে তাদের পাঁচজনকেই হেফাজতে নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, মাদক কারবারিদের ছাড়াতে এ ধরনের রাজনৈতিক চাপ অত্যন্ত দুঃখজনক। মাদক নির্মূলে রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন, বাধা নয়।

পুলিশ জানিয়েছে, আটক পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে কুষ্টিয়ার মিরপুরে- জামায়াতের ৫ নেতা আটক

আপডেট: ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬