০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

যশোরের ব্যবসায়ী আনিসুর রহমানকে কুপিয়ে হত্যা,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫১৪

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও জয়েন্ট ট্রেডিংয়ের মালিক আনিসুর রহমান (৫৫)-কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দোকান ঘর ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্বজন ও স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার রাতে নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার পরিচিত ব্যবসায়ী ছিলেন। তিনি জয়েন্ট ট্রেডিংয়ের মালিক হওয়ার পাশাপাশি আনিস প্লাজারও মালিক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, প্লাজার একটি দোকান ঘর ভাড়া দেওয়া নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতের দিকে বাড়ির সামনে অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নওয়াপাড়া নৌবন্দর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ী মহল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। প্রতিবাদ হিসেবে নওয়াপাড়া নৌবন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন,
“একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এভাবে প্রকাশ্যে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার তথ্য সংগ্রহ করছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

বেনাপোল কাস্টমসের অভিযানে আটক ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ প্রকাশ্যে নিলাম

যশোরের ব্যবসায়ী আনিসুর রহমানকে কুপিয়ে হত্যা,

আপডেট: ১১:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬