০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

গোনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে—মাওলানা রফিকুল ইসলাম মাদানী

গোনাহ থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে জীবনের ‘সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ হিসেবে দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, “আমি আমার আল্লাহকে ভয় করি… গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে—দ্বিতীয় বিয়ে।”

তিনি আরও বলেন, সমাজে অনেক বিবাহিত মানুষ গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু তিনি সেই পথে না গিয়ে হালালের মধ্যে থাকতে চেয়েছেন। “আমি চাইনি নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্যে থাকতে,”—লিখেন তিনি।

তবে এই সিদ্ধান্তে তার প্রথম স্ত্রীর কষ্ট হওয়ার বিষয়টিও স্বীকার করেছেন মাদানী। তিনি বলেন, “জানি, আমার এই সিদ্ধান্তে আমার প্রথম আহলিয়ার কষ্ট হয়েছে… এটা ভাবলেই আমার বুকটা ভেঙে যায়।” তবুও তিনি বিশ্বাস করেন, এটি মানুষের বানানো নিয়ম নয়, বরং আল্লাহর বিধান, যা তিনি মেনে চলার চেষ্টা করছেন।

স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি তার স্ত্রীকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তিনি বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেন। তাদের আড়াই বছরের দাম্পত্য জীবনে কোনো বড় সমস্যা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ‘ইনসাফ’ বা ন্যায়বিচার নিশ্চিত করাকে সবচেয়ে বড় শর্ত হিসেবে উল্লেখ করে মাদানী বলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যেন তিনি কারও হক নষ্ট না করেন এবং ন্যায়বিচারের সঙ্গে সংসার পরিচালনা করতে পারেন।

সবশেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন, যেন তার দুই পরিবার ধৈর্য ধারণ করতে পারে এবং এ পরিস্থিতি সহজভাবে মেনে নেওয়ার তাওফিক পায়।

কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত—যে পশুতে কুরবানি শুদ্ধ হবে না

গোনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে—মাওলানা রফিকুল ইসলাম মাদানী

আপডেট: ০৩:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬