০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোরে নবাগত আইনজীবীদের সংবর্ধনা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা-দক্ষতার ওপর জোর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৫৩৪

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল যশোর শাখার উদ্যোগে যশোর জেলা আইনজীবী সমিতিতে যোগদানকৃত নবাগত আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রসুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজী এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান, ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এবং মো. মোক্তার আলী।

নবাগত আইনজীবীদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন, আইন পেশা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার এক মহৎ দায়িত্ব। একজন আইনজীবীর প্রধান শক্তি হওয়া উচিত সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা। আদালতে শুধু যুক্তি উপস্থাপন নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়াই একজন আদর্শ আইনজীবীর পরিচয় বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা নবীন আইনজীবীদের নিয়মিত অধ্যয়ন, সিনিয়রদের কাছ থেকে শেখা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, নবাগত আইনজীবীদের হাত ধরেই ভবিষ্যতের বিচারব্যবস্থা আরও শক্তিশালী ও ন্যায়ভিত্তিক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট, এম এম কলেজের সাবেক ভিপি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদেরসহ জেলার গণ্যমান্য আইনজীবীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এম.এ লতিফ। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজুর কাদের আশিক, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট আ.ক.ম. মনিরুল ইসলাম, অ্যাডভোকেট শাহরিয়ার হক রিফাত, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল রহমান সোহাগ, অ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট তাজ উদ্দীনসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট আলমগীর সিদ্দিক ও অ্যাডভোকেট ওয়াজিউর রহমান। এসময় সংগীত পরিবেশন করেন শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যশোরে নবাগত আইনজীবীদের সংবর্ধনা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা-দক্ষতার ওপর জোর

আপডেট: ১০:২১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬