০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শার্শায় পুলিশের অভিযানে ৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫০৮

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৪০ বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহভাজন মাদক কারবারিরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) রাত দেড়টার দিকে শার্শা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাড়ীপুকুর গ্রামের একটি মাঠে মাছের ঘেরের উত্তর পাড়ে টিনের তৈরি একটি টং (কুড়ে) ঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশীকালে সেখানে পড়ে থাকা একটি ব্যাগ থেকে জব্দতালিকা অনুযায়ী ৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় “ESkuf” সিরাপ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা আগেই পালিয়ে যায় এবং ব্যাগটি ফেলে রেখে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্তবর্তী এলাকা হওয়ায় শার্শা অঞ্চলে মাদক পাচার একটি দীর্ঘদিনের সমস্যা। এ ধরনের অভিযানে মাদক উদ্ধার হলেও মূল কারবারিরা পালিয়ে যাওয়ায় পুরো চক্র ভাঙা কঠিন হয়ে পড়ে। তাই নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা ও তথ্যদাতাদের সক্রিয় করা জরুরি।

যশোরে বিএনপি নেতাদের সঙ্গে ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ, ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা

শার্শায় পুলিশের অভিযানে ৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

আপডেট: ০১:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬