০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোরে মাদক মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫৩৮

যশোরে মাদক মামলায় তিন ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী কামরুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন— ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত লোকমানের ছেলে সজিব হোসেন, বেনাপোল নামাজগ্রামের মৃত নুর হোসেনের ছেলে আজিজুর এবং বাহাদুরপুর গ্রামের মৃত সুকচান সরদারের ছেলে ইয়াসিন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ জানুয়ারি রাত ১০টার পর বিজিবির কাছে খবর আসে, বেনাপোল থেকে একটি ট্রাকে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। পরে বিজিবি আমড়াখালী চেকপোস্টে অবস্থান নিয়ে ঝিনাইদহ-ট ০২০১৫৫ নম্বরের ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং তিনজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তাদের শরীরে লুকানো ১৬ বোতল এবং ট্রাকের একটি ব্যাগে থাকা আরও ৫০ বোতলসহ মোট ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহীন মিয়া বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১৭ মার্চ এসআই মোস্তাফিজুর রহমান তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন। তবে সাজাপ্রাপ্ত আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যশোরে মাদক মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড

আপডেট: ১০:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬