০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

ঝিকরগাছায় পারিবারিক কলহে লাঠিপেটা: দুই নারী আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫৩৮

যশোরের ঝিকরগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে লাঠিপেটার ঘটনায় দুই নারী আহত হয়েছেন। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে ঝিকরগাছা থানার কৃষ্ণনগর এলাকায় তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— সুমা আক্তার খাদিজা (৩৩) এবং ইলমা আক্তার জিম (১৭)।

অভিযোগে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিমদের আপন ভাসুর আব্দুল্লাহ আল মামুন (৪০) ও তার স্ত্রী রুমা (৩০) লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালান। এতে সুমা আক্তার খাদিজা গুরুতর আহত হয়ে হাতে হাড় ভেঙে যায়। তাকে রক্ষা করতে গেলে ইলমা আক্তার জিমও আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে বিকেল আনুমানিক ৪টার দিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

ঘটনার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

ঝিকরগাছায় পারিবারিক কলহে লাঠিপেটা: দুই নারী আহত

আপডেট: ১০:০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬