০৪:১২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লিকে কলম দিয়ে হত্যা,

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এক মুসল্লিকে বলপয়েন্ট কলম দিয়ে আঘাত করে হত্যা করার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের লইয়ারকুল জামে মসজিদে এ নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত হাফিজ উল্লাহ (৮০) দীর্ঘদিন ধরে এলাকায় টং দোকান পরিচালনা করতেন। একই এলাকার শওকত আলীর ছেলে জসিম মিয়া (৩২) প্রায়ই তার দোকান থেকে বাকি নিয়ে পণ্য নেওয়ার চেষ্টা করতেন। এ নিয়ে দুজনের মধ্যে শনিবার (২ মে) বাকবিতণ্ডা হয়।

রোববার ফজরের নামাজ আদায়ের জন্য প্রতিদিনের মতো লইয়ারকুল জামে মসজিদ-এ যান হাফিজ উল্লাহ। ইমাম ছুটিতে থাকায় তিনি নিজেই আযান দেন। নামাজের সময় তিনি দ্বিতীয় রাকাতের রুকুতে গেলে পেছন থেকে জসিম মিয়া তার ওপর হঠাৎ হামলা চালান।

অভিযোগ অনুযায়ী, বলপয়েন্ট কলম দিয়ে একাধিক আঘাতে হাফিজ উল্লাহ মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন। পরে অন্য মুসল্লিদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লিকে কলম দিয়ে হত্যা,

আপডেট: ০২:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬