০৪:১০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

আজ দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের সব বিভাগেই কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের জারি করা কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীকাল সোমবার দুপুর ১টার মধ্যে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছে।

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

আজ দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস

আপডেট: ১২:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬