০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

যশোরে মে দিবসের সভায় শ্রমিক অধিকার ও কলকারখানা পুনরুজ্জীবনে সরকারের প্রতিশ্রুতি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৫১১

যশোরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা, কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানা পুনরায় চালু করতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের প্রতি সরকারের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। হারানো কর্মসংস্থান ফিরিয়ে আনা এবং নিয়মিত ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগের ফলে শ্রমিক পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে এবং এ ধারা অব্যাহত থাকবে।

শ্রমিক-মালিক সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইতিহাস প্রমাণ করে যে প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে সন্তুষ্টি ও সহযোগিতা থাকে, সেগুলোই দীর্ঘমেয়াদে উন্নতি করে। শ্রমিক শোষণের মাধ্যমে সাময়িক লাভ হলেও তা টেকসই হয় না।

তিনি আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং মানুষের কষ্ট লাঘবে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সভা শুরু হয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের উপমহাপরিদর্শক আরিফুল ইসলাম-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মাহবুবুর রহমান মজনু এবং জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে মালিক-শ্রমিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

সর্বাধিক পঠিত

মহান মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে মে দিবসের সভায় শ্রমিক অধিকার ও কলকারখানা পুনরুজ্জীবনে সরকারের প্রতিশ্রুতি

আপডেট: ০৩:০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬