০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

বেনাপোলে মে দিবস পালন: শোভাযাত্রা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৫০৯

বেনাপোল, ১ মে ২০২৬: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৮৯১) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে।
শুক্রবার সকালে ইউনিয়নের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল ৮টায় শুরু হওয়া এ শোভাযাত্রা বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের অধিকার আদায় ও ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।শোভাযাত্রা শেষে মহান মে দিবসে শহীদ শ্রমিকদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, সহ-সভাপতি শহিদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবেদার রহমান, ক্যাশিয়ার শফিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম মোস্তফা এবং আইন ও শ্রমিক সম্পাদক অহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসই মে দিবসের মূল প্রেরণা। তারা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সকল শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সর্বাধিক পঠিত

মহান মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

বেনাপোলে মে দিবস পালন: শোভাযাত্রা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট: ১১:৫৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬