পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা দীর্ঘ ছুটি। চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত মোট ৭ দিনের ঈদের ছুটি নির্ধারিত হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, এই ছুটির মধ্যে ২৬ মে ও ৩১ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি হিসেবে যুক্ত করা হয়েছে। ফলে ঈদকে কেন্দ্র করে সরকারি কর্মচারীরা দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাবেন।এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ঈদের ছুটির সময় আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ছুটির সমন্বয় করা হলে শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস করে আরও একদিন অতিরিক্ত ছুটি যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে ঈদুল ফিতর উপলক্ষেও সরকার একদিন অতিরিক্ত ছুটি যুক্ত করেছিল। এবারও একই ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ২৭ মে বুধবার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়।
ইসলামি হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়, যা হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিকে ধারণ করে।
সে হিসেবে বাংলাদেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। ঈদকে কেন্দ্র করে দেশজুড়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে এবং দীর্ঘ ছুটির খবরে সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে।
০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম:
ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি,
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:৫৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- ৫০৫
সর্বাধিক পঠিত




















