০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫১৪

চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকার বাংলাবাজারে অবস্থিত এসআরবি স্টেশন-এ পরিত্যক্ত একটি ট্রেনের দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, পরিত্যক্ত ও অচল অবস্থায় রাখা ট্রেনের খালি দুটি বগিতে হঠাৎ আগুন লাগে। আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ জানান, বগিগুলোর ভেতরে তেমন কোনো আসবাব বা মূল্যবান সামগ্রী ছিল না। আগুনে দুটি বগির আংশিক ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, পরিত্যক্ত বগিগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেখানে প্রায়ই মাদকসেবীদের আনাগোনা ও আড্ডা বসত। এ কারণেও আগুনের উৎস নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত শেষে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে-এর চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, বগিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় বাংলাবাজার রেললাইনে সংরক্ষণ করা হয়েছিল। আগুনে সেগুলোর দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুনের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সর্বাধিক পঠিত

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল স্থলবন্দর কর্মচারীদের কর্মবিরতি ১০-১১ মে

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন,

আপডেট: ১১:০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬