০১:০৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

‘আমরা হাওয়ার সঙ্গে নয়, রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি’—সংসদে আন্দালিব রহমান পার্থ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধের ইতিহাস, রাজাকার প্রশ্ন এবং সমসাময়িক রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশকে হিন্দু-মুসলমানে ভাগ করা যাবে না। আমেরিকা-রাশিয়ায়ও ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গেলে সত্য উচ্চারণ করতেই হবে—আমরা হাওয়ার সঙ্গে যুদ্ধ করিনি, আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি।”
সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। এ সময় পার্থ বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত বা আড়াল করার কোনো সুযোগ নেই। স্বাধীনতার সংগ্রামে কারা বাংলাদেশের পক্ষে ছিল এবং কারা এর বিরোধিতা করেছিল—তা জাতির সামনে স্পষ্ট।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নিয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই—জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নেই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে রাজনীতি করারও সুযোগ নেই। আর জুলাইয়ের ঘটনার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো আপস হতে পারে না।”
এর আগে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য রাখেন। তার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তপ্ত আলোচনা শুরু হয়।
এ সময় ডা. শফিকুর রহমান ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, মুক্তিযুদ্ধে কারও অবদান তুলে ধরা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে নিজের অবদান বর্ণনা করতে গিয়ে অন্যের অবদান খাটো করার অধিকার কারও নেই। তিনি অভিযোগ করেন, ফজলুর রহমানের বক্তব্য তাকে ব্যক্তিগতভাবে আঘাত করেছে।
ডা. শফিকুর রহমান বলেন, “আমার নাগরিক অধিকার রয়েছে আমি কোন রাজনৈতিক দল করব এবং কোন আদর্শ অনুসরণ করব। রাষ্ট্র, সংবিধান বা অন্য কোনো ব্যক্তি এ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার রাখে না।” তিনি আরও বলেন, তার রাজনৈতিক পরিচয় ও আদর্শ নির্বাচনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা সংবিধানসম্মত নয় এবং এটি গুরুতর বিষয়।
সংসদে এদিনের আলোচনা মুক্তিযুদ্ধের চেতনা, রাজনৈতিক আদর্শ এবং গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতাবিরোধী শক্তির ভূমিকা নিয়ে জাতীয় রাজনীতিতে যে সংবেদনশীলতা রয়েছে, তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।

সর্বাধিক পঠিত

মন্দিরে নামযজ্ঞ চলাকালে মনিরামপুরে যুবককে কুপিয়ে জখম

‘আমরা হাওয়ার সঙ্গে নয়, রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি’—সংসদে আন্দালিব রহমান পার্থ

আপডেট: ১০:৩৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬