০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকদেলোয়ার হোসেন খোকনের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, ভুয়া হোয়াটসঅ্যাপে টাকা দাবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫৯৮

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। একটি কুচক্রী মহল ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের কাছে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে।
জানা গেছে, প্রতারকচক্র নিজেদের পরিচয় গোপন রেখে দেলোয়ার হোসেন খোকনের পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। তারা কখনও জরুরি ব্যক্তিগত প্রয়োজন, আবার কখনও বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করে আর্থিক সহায়তা চাচ্ছে। এতে অনেকেই বিভ্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ ঘটনায় দেলোয়ার হোসেন খোকন গভীর উদ্বেগ প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমার নাম ব্যবহার করে কেউ যদি অর্থ দাবি করে, তবে তা সম্পূর্ণ ভুয়া, প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের কোনো বার্তা বা ফোনকল পেলে বিভ্রান্ত হবেন না এবং কোনো অবস্থাতেই অর্থ লেনদেন করবেন না।”তিনি আরও জানান, তার ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অর্থ সংগ্রহের চেষ্টা করলে বিষয়টি সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ঘটনার বিষয়ে ইতোমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে।

সচেতন মহল মনে করছে, প্রযুক্তির অপব্যবহার করে এ ধরনের প্রতারণা দিন দিন বাড়ছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং অ্যাপে পরিচিত ব্যক্তির নাম-ছবি ব্যবহার করে পাঠানো কোনো অর্থসংক্রান্ত অনুরোধ পাওয়ার ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই করা জরুরি।

জনসাধারণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো যোগাযোগ পেলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকদেলোয়ার হোসেন খোকনের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, ভুয়া হোয়াটসঅ্যাপে টাকা দাবি

আপডেট: ০৯:৫২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬