০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আদালতে নেওয়ার পথে সাবেক প্রতিমন্ত্রী পলকের প্রিজনভ্যান দুর্ঘটনা, আহত একাধিক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫৯৭

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী একটি পুলিশ প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কারাগার থেকে তাকে আদালতে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই প্রিজনভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনায় পড়ে। এতে ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে পলকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে আহতদের সঠিক সংখ্যা ও তাদের অবস্থার বিস্তারিত এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল।

২২ এপ্রিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গত বুধবার থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলছে।

মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক রয়েছেন। অন্যদিকে জুনাইদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্তের জন্য প্রাথমিকভাবে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

আদালতে নেওয়ার পথে সাবেক প্রতিমন্ত্রী পলকের প্রিজনভ্যান দুর্ঘটনা, আহত একাধিক

আপডেট: ০৪:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬