০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

হজ পালনে সৌদি আরবে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, মোট ৬ জনের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫০৪

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে মোট ৬ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মক্কার বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সর্বশেষ সোমবার (২৭ এপ্রিল) মদিনায় মারা যান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আব্দুল হাই (৬১)। একই দিনে মক্কায় ইন্তেকাল করেন শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। তারা দুজনই স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৬ জন হজযাত্রীর মধ্যে ৫ জন মক্কায় এবং ১ জন মদিনায় মারা গেছেন।
হজ অফিস সূত্রে আরও জানা যায়, মো. আব্দুল হাই সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের মদিনার কিং ফাহাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার হজসঙ্গী স্ত্রী সমসাদ আরা রেবা।
মৃত আব্দুল হাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।
হজ অফিস জানায়, মৃত ছয়জনই পুরুষ হজযাত্রী। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং একজন মদিনায় মৃত্যুবরণ করেছেন।
এদিকে হজ ফ্লাইট কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৯২টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৩ হাজার ৭১২ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে ভুয়া প্রকল্পের নামে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে

হজ পালনে সৌদি আরবে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, মোট ৬ জনের মৃত্যু

আপডেট: ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬