যশোরে মাথা ঘুরে সড়কে পড়ে গিয়ে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জুয়েল (২৩) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি যশোর জেলার কোতোয়ালী থানার তারাগঞ্জ ভায়না দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার পরিচয় জানা যায়নি।
রোববার (২৬ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে যশোর কোতোয়ালী মডেল থানার শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল হঠাৎ মাথা ঘুরে সড়কে পড়ে গেলে একটি ইজিবাইকের সঙ্গে তার সংঘর্ষ হয়, এতে তিনি আহত হন।
পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।




















