১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে চুরি করতে গিয়ে নারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫৯১

যশোর জেনারেল হাসপাতালেএ চুরির চেষ্টা করতে গিয়ে শাহিনুর বেগম (৫৫) নামে এক নারী হাতেনাতে আটক হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল প্রায় ৯টার দিকে গাইনি ওয়ার্ডের সামনে অবস্থান করছিলেন নাসরিন বেগম (৩০)। এ সময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৩২০ টাকা চুরির চেষ্টা করা হয়।

ঘটনাটি টের পেয়ে নাসরিন বেগম চিৎকার শুরু করলে আশপাশে থাকা রোগীর স্বজন ও সাধারণ মানুষ দ্রুত এগিয়ে আসেন। তাদের তৎপরতায় অভিযুক্ত শাহিনুর বেগমকে হাতেনাতে আটক করা হয়।

আটক শাহিনুর বেগম উপজেলার নব জলনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরে শাহিনুর বেগমকে শোর কোতোয়ালি থানায়-এ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

যশোর জেনারেল হাসপাতালে চুরি করতে গিয়ে নারী আটক

আপডেট: ০৫:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬