০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫১০

যশোরে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।
জেলা শহর ও আশপাশের বিভিন্ন কেন্দ্রে মোট ৭ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যশোর সরকারি এম এম কলেজসহ সব কেন্দ্রেই সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রবেশ ব্যবস্থা, আসন বিন্যাস, প্রশ্নপত্র বিতরণ এবং নিরাপত্তা নিশ্চিত করে। ফলে পুরো কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।

এদিকে, বিভিন্ন ছাত্রসংগঠন পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসে। তারা পানি, শরবত, স্যালাইন ও কলম সরবরাহের পাশাপাশি আসন খুঁজে দেওয়া, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং মোটরসাইকেল সার্ভিসের ব্যবস্থাও করে।
কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, মানবিক বিভাগে যশোর সরকারি এম এম কলেজে ১,৭২৬ জন, আব্দুল রাজ্জাক কলেজে ৮৯৩ জন, মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে ৩৬০ জন, সরকারি বালিকা বিদ্যালয়ে ৪৬১ জন এবং যশোর জেলা স্কুলে ৯৮৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এছাড়া বিজ্ঞান বিভাগেও বিভিন্ন কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল ইসলাম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এম এম কলেজ প্রধান কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করে এবং এর অধীনে আরও চারটি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত

যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট: ০৪:২২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬