১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ঋণের চাপে পিষ্ট যশোরের বাঘারপাড়ার ইলেকট্রনিক্স ব্যবসায়ী: বিষপানে আত্মহত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫২৭

যশোরের বাঘারপাড়ায় ঋণের দায়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শিমুল কুণ্ডু (৪৪) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার (১৮ মার্চ) ভোরে উপজেলার ধলগ্রাম বাজারে নিজ দোকানের ভেতরে তিনি এই চরম পথ বেছে নেন। নিহত শিমুল কুণ্ডু ওই এলাকার মৃত কানাইলাল কুণ্ডুর ছেলে।
:
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুল কুণ্ডু দীর্ঘদিন ধরে ধলগ্রাম বাজারে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি বিভিন্ন উৎস থেকে নেওয়া ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় তিনি তীব্র মানসিক চাপে ভুগছিলেন। বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে দোকানের ভেতর তিনি ঘাস মারার কীটনাশক পান করেন।
:
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সকাল ১০টার দিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তার মৃত্যু হয়।
:
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

ভারতের বেঙ্গালুরুতে প্রেমিককে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা,

ঋণের চাপে পিষ্ট যশোরের বাঘারপাড়ার ইলেকট্রনিক্স ব্যবসায়ী: বিষপানে আত্মহত্যা

আপডেট: ১২:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬