১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট আজ: তৃণমূল-বিজেপির পাল্টাপাল্টি বক্তব্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫১২

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে ২৯৪টি আসনে দুই দফায় ভোটগ্রহণ করা হবে। রাজ্যের ক্ষমতা দখলে মরিয়া হয়ে মাঠে নেমেছে কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি), অন্যদিকে ক্ষমতা ধরে রাখতে সমান তালে প্রচারণা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি)।
ভোটকে ঘিরে দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে। মঙ্গলবার একাধিক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। কার্শিয়াঙ, কুলটি ও শালবনির সভায় তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যে সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, বিজেপিকে ভোট দিলে এসব সমস্যার সমাধান করা হবে এবং দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অমিত শাহ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটারদের ভয়ভীতি দেখালে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘূর্ণিঝড় ‘আমপান’-এর ত্রাণ বিতরণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ যথাযথভাবে ব্যয় হয়নি।
এদিকে এসব বক্তব্যের জবাব দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের জনসভায় তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, রাজ্যের উন্নয়ন কাজে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে। পাটশিল্প, মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কেন্দ্র সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি।
মমতা আরও বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে বিজেপি বিপুল পরিমাণ বহিরাগত ও বিপুল প্রচারণা সামগ্রী ব্যবহার করছে। তবে ভোটের ফলাফল তাদের পক্ষে যাবে না বলেও দাবি করেন তিনি।

রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল এবং ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বাধিক পঠিত

ভারতের বেঙ্গালুরুতে প্রেমিককে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা,

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট আজ: তৃণমূল-বিজেপির পাল্টাপাল্টি বক্তব্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই

আপডেট: ০৯:০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬