১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

তারেক রহমানের যশোর আগমন ঘিরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫১২

আগামী ২৭ এপ্রিল তারেক রহমান-এর যশোর আগমন উপলক্ষে প্রচারণা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার দুপুরে যশোর শহরের এইচএমএম রোডে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
উদ্বোধনকালে নার্গিস বেগম বলেন, যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ২৭ এপ্রিল তারেক রহমান যশোরে আসছেন। তিনি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের উদ্বোধন করবেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অল্প সময়ের মধ্যেই তিনি এ স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিশ্রুতি রক্ষার রাজনীতি করে। যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকেও অন্যরা যশোরবাসীর প্রত্যাশিত ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করতে পারেনি। তারেক রহমান শুধু হাসপাতালই নয়, তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাতে খনন করা উলাশীর খাল পুনঃখননের উদ্যোগও নেবেন।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ শহরের বড়বাজার এলাকার বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত

ভারতের বেঙ্গালুরুতে প্রেমিককে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা,

তারেক রহমানের যশোর আগমন ঘিরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

আপডেট: ০৯:০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬