০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে পাঞ্জাবি দোকানে ক্রেতাকে হত্যার হুমকি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫২৬

যশোরের মুজিব সড়কে ‘পাঞ্জাবি কর্নার’ দোকানের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে এক ক্রেতাকে হত্যার হুমকির অভিযোগ ওঠে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা উত্তপ্ত হয়ে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে থানায় নিয়ে যায়।

জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মুশফিক তার স্ত্রী ও শ্যালক ফাহিমকে নিয়ে রোববার বিকেলে দোকান থেকে কেনাকাটা করছিলেন। দুটি পায়জামার মূল দামের ওপর দর-কষাকষির পর ৭৫০ টাকায় চূড়ান্ত হয়। অভিযোগে বলা হয়, মুশফিক ৮০০ টাকা দিলে দোকান মালিক আব্দুর রহমানের ছেলে উজ্জ্বল পুরো টাকা রেখে দেন, যা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

মুশফিক অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে দোকান মালিক ও কর্মচারীরা তাঁকে ও তাঁর স্ত্রীকে ভয়ভীতি দেখান এবং প্রকাশ্যে হত্যার হুমকিও দেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ‘পাঞ্জাবি কর্নার’-এর মালিক ও কর্মচারীরা পূর্বেও ক্রেতা ও প্রতিবেশী দোকানদারদের সঙ্গে অশোভন আচরণ করেছেন।
কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, পুলিশ উভয় পক্ষকে থানায় নিয়ে আসে। পরে ব্যবসায়ী সমিতির নেতাদের উপস্থিতিতে আলোচনা শেষে পারস্পরিক সমঝোতায় পৌঁছানো হয় এবং বিকেলের মধ্যে বিষয়টি মীমাংসা হয়।

সর্বাধিক পঠিত

চৌগাছায় কাঠালের ভেতরে লুকানো মাদকসহ ব্যক্তি আটক

যশোরে পাঞ্জাবি দোকানে ক্রেতাকে হত্যার হুমকি

আপডেট: ০৯:৫০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬