১১:১০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

চৌগাছায় কাঠালের ভেতরে লুকানো মাদকসহ ব্যক্তি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫৪৯

যশোরের চৌগাছা উপজেলায় অভিনব কৌশলে কাঠালের ভেতরে লুকিয়ে রাখা মাদকসহ আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পিস উইনসেরেক্স উদ্ধার করা হয়। আটক রাজ্জাক উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত ওমর আলী খারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল ২০২৬) চৌগাছা থানার এসআই ইমরান হোসেন রাজু ও এএসআই হাসানুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তারা জানতে পারেন, এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে চৌগাছা থেকে ঢাকাগামী বাসে ওঠার উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এ সময় তার বহনকৃত একটি কাঠাল তল্লাশি করে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ পিস উইনসেরেক্স উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদকটি ঢাকায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

কেশবপুরে ইউএনওর নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ

চৌগাছায় কাঠালের ভেতরে লুকানো মাদকসহ ব্যক্তি আটক

আপডেট: ০৪:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬