০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে রিকশাচালককে ছিনতাইয়ের সময় হত্যা,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫৩৩

যশোর শহরের সুতিঘাটা এলাকায় রোববার রাত ৮টার দিকে এক রিকশাচালক আলমগীর (৪০) নিহত হয়েছেন। তিনি চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলীর ছেলে এবং বর্তমানে ঝুমঝুমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়দের ধারণা, আলমগীরকে হত্যা করে তার রিকশাটি ছিনতাই করা হয়েছে। পথচারীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব আল হাসান জানান, নিহতের মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তিনি হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিলেন।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঠিক তথ্য জানার জন্য তদন্ত চালানো হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে একই স্থানে একইভাবে আরেকজনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে ঘটনার পুনরাবৃত্তি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছ

সর্বাধিক পঠিত

চৌগাছায় কাঠালের ভেতরে লুকানো মাদকসহ ব্যক্তি আটক

যশোরে রিকশাচালককে ছিনতাইয়ের সময় হত্যা,

আপডেট: ০৯:৪২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬