প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ফারজানা ইয়াসমিন নীলাকে আরও একটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার এসআই মুস্তাফিজুর রহমান আদালতে এই আবেদন জানান।
আসামি ফারজানা ইয়াসমিন নীলা বরিশালের বিএম কলেজ রোড এলাকার কাজী এম এ মজিদের স্ত্রী। বর্তমানে তিনি ঢাকার বনানী এলাকায় বসবাস করছেন।
:
মামলার এজাহার সূত্রে জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলার দক্ষিণ নওয়াপাড়া এলাকার কয়লা ব্যবসায়ী শাহ আলমের সঙ্গে নীলার পরিচয় হয়। গত ২০ আগস্ট ২০২৪ তারিখে নীলা, তার স্বামী এম এ মজিদ, ছেলে অনন্ত আরমান কাব্য এবং মেয়ে নন্দিতা মেহজাবিন মিলে ব্যবসার কথা বলে শাহ আলমের কাছ থেকে মাসিক ১০ শতাংশ লভ্যাংশের শর্তে ৩ কোটি টাকা ধার নেন।
শুরুতে একবার ২১ লক্ষ টাকা লভ্যাংশ প্রদান করলেও পরবর্তীতে তারা আর কোনো টাকা পরিশোধ করেননি। পাওনা টাকা ও লভ্যাংশ ফেরত চাইলে নীলা বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। দীর্ঘ চেষ্টার পর টাকা আদায়ে ব্যর্থ হয়ে শাহ আলম গত ২৪ জুন ২০২৫ তারিখে যশোর কোতোয়ালি থানায় নীলাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
:
অন্য একটি প্রতারণা মামলায় ফারজানা ইয়াসমিন নীলা বর্তমানে জেলহাজতে আটক রয়েছেন। শাহ আলমের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি জানতে পেরে তাকে এই নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতের কাছে আবেদন করেছেন। পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম:
১০ কোটি টাকা আত্মসাৎ: প্রতারক ফারজানা ইয়াসমিন নীলাকে নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৪৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- ৫৩৫
সর্বাধিক পঠিত





















