০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শার্শার আমলাইয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬৬৬

বেনাপোল প্রতিনিধি | মোস্তাফিজুর রহমান
শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় আমলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোগা ইউনিয়ন আমলাই ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ হামিদ সর্দার।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী জনাব নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বাধিক পঠিত

সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা ‘পরিকল্পিত’: অনিন্দ্য ইসলাম অমিত

শার্শার আমলাইয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট: ০৬:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬