০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে পরিবারের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬৬৪

যশোরের বেনাপোলে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে জিহাদী (২২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (১২ জানুয়ারি) রাত ১২টা ১৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জিহাদী বেনাপোল পোর্ট থানার পুড়াবাড়ী নারানপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।:
পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মাদক সেবনে বাধা দেন এবং এ নিয়ে শাসন করেন। পরিবারের ওপর ক্ষুব্ধ ও অভিমান করে তিনি নিজ শয়নকক্ষে গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।
উদ্ধার ও চিকিৎসা:
পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল ও পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, যুবকের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা ‘পরিকল্পিত’: অনিন্দ্য ইসলাম অমিত

বেনাপোলে পরিবারের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

আপডেট: ০১:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬