১২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোরে যুবলীগের ‘ঝটিকা মিছিল’

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৬২২

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘অবৈধ সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে’ যশোর জেলা যুবলীগের উদ্যোগে শহরে একটি সংক্ষিপ্ত মিছিল হয়েছে বলে দাবি করা হয়েছে। যুবলীগ নেতা ও সাবেক ৬ নং ওয়ার্ড কাউন্সিলার হাজী সুমন তার ফেসবুক অ্যাকাউন্টে মিছিলটির ভিডিও পোস্ট করে এই দাবি করেন।
ফেসবুক পোস্ট ও স্লোগান
হাজী সুমন তার পোস্টে জানান, জুমার নামাজের পর এই মিছিলটি অনুষ্ঠিত হয়। পোস্টে করা ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় একদল ব্যক্তি মুখে মাস্ক অথবা কাপড় বাঁধা অবস্থায় বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল:
* ‘অবৈধ সরকার মানি না, মানব না’
* ‘পাকিস্তানের দালালরা হুঁশিয়ার সাবধান; আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না’
* ‘অবৈধ তফসিল মানি না, মানব না’
* ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; শেখ হাসিনার সরকার বারবার দরকার’
ঘটনাস্থল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ এই ঘটনাটিকে ‘ঝটিকা মিছিল’ বলতে নারাজ।
তিনি বলেন, “এটা ঝটিকা মিছিল বলা যাবে না। ৫/৭ জন ব্যক্তি একস্থানে জড়ো হয়ে কয়েকটি স্লোগান দিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।”
এর আগেও যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির একাংশ সাবেক কাউন্সিলার হাজী সুমনের উদ্যোগেই যশোর শহরে একটি সংক্ষিপ্ত মিছিল করেছিল। সেবার যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হলেও মাত্র ৫ মিনিটের ব্যবধানে সেটি ছত্রভঙ্গ হয়ে যায়।

সর্বাধিক পঠিত

মন্দিরে নামযজ্ঞ চলাকালে মনিরামপুরে যুবককে কুপিয়ে জখম

যশোরে যুবলীগের ‘ঝটিকা মিছিল’

আপডেট: ১০:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫