১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমানের ওপর হামলায় তারেক রহমানের তীব্র নিন্দা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৬১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী’র ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) বিকেলে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তারেক রহমান এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন:
> “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত করা হয়েছে; এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।”

এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে দলীয় নেতা-কর্মীদের প্রতিও তিনি আহ্বান জানান। তারেক রহমান বলেন, ছাত্রদলসহ দলের সকলের প্রতি তাঁর আহ্বান—সরকারকে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারে।

উল্লেখ্য, আজ দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদী। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

মন্দিরে নামযজ্ঞ চলাকালে মনিরামপুরে যুবককে কুপিয়ে জখম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমানের ওপর হামলায় তারেক রহমানের তীব্র নিন্দা

আপডেট: ০৬:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫