১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢামেক হাসপাতালে যাচ্ছেন মির্জা আব্বাস ও রিজভী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৬১৬

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ চিকিৎসাধীন হাদিকে দেখতে যাবেন।

সর্বশেষ তথ্যানুযায়ী, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি নিশ্চিত করেছেন যে, গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, “দুপুর আড়াইটার পরপরই হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, এবং অবস্থা আশঙ্কাজনক
আজ দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদির ওপর গুলি চালানো হয়।
হামলার বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা শুনেছি, বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা এখনও নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।”

সর্বাধিক পঠিত

মন্দিরে নামযজ্ঞ চলাকালে মনিরামপুরে যুবককে কুপিয়ে জখম

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢামেক হাসপাতালে যাচ্ছেন মির্জা আব্বাস ও রিজভী

আপডেট: ০৪:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫