রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাদি মতিঝিল থানাধীন বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হামলার সময় হাদির বাম কানের কাছে একটি গুলি বিদ্ধ হয়। তার সাথে থাকা সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করেন এবং দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ সাংবাদিকদের বলেন, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে কোমায় আছেন।
ঘটনার বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, “আমরা শুনেছি বিজয়নগর এলাকায় হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আমরা ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। টিম বিষয়টি নিশ্চিত করলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।”
১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- ৬২০
সর্বাধিক পঠিত




















