বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি অসচ্ছল পরিবারকে ‘পারিবারিক কার্ডের’ আওতায় আনা হবে। এই কার্ডের মাধ্যমে অসচ্ছল পরিবারগুলো প্রতি মাসে ২ থেকে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবে, যা তাদের সচ্ছল জীবনযাপনে সহায়তা করবে।
বুধবার (১০ ডিসেম্বর) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর হেলিপ্যাড মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমানের এই কর্মপরিকল্পনা দামুড়হুদা, দর্শনা ও জীবননগর উপজেলার প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।
জনসভায় নেতা-কর্মীদের অংশগ্রহণ
দামুড়হুদা ও জীবননগর উপজেলা বিএনপির আয়োজনে এই জনসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং এফবিসিসিআইয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র নওয়াব আলী ও মহিদুল ইসলামসহ দামুড়হুদা, জীবননগর ও দর্শনা থানা বিএনপি এবং এর অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
জনসভায় উপস্থিত নেতারা দলীয় প্রার্থীর পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি অসচ্ছল পরিবার পাবে ‘পারিবারিক কার্ড’: অনিন্দ্য ইসলাম অমিত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- ৬৫০
সর্বাধিক পঠিত




















