১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোরে মা ও ছেলেকে মারধর করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৩

যশোর সদর উপজেলার রূপদিয়া গোপালপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মা ও ছেলেকে মারধর করে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা লুট করার অভিযোগ উঠেছে। এই হামলার ঘটনায় আহত দুজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে।
আহতরা হলেন, ওই এলাকার মমতাজ বেগম ও তার ছেলে জিহাদ হাসান।
ভুক্তভোগীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একই এলাকার মোহাম্মদ আলী (৪৫), মিঠু (৪০), বুলবুল (৪২) এবং টিপু (৩২) সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে চড়াও হয়। অভিযুক্তরা প্রথমে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং এরপর জিহাদ ও তার মা মমতাজ বেগমকে এলোপাতাড়ি মারধর করে।
মারধরের পর হামলাকারীরা ঘর থেকে প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার এবং কিছু নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় জিহাদ ও তার মা মমতাজ বেগমকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানা পুলিশ জানায় যে তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

মন্দিরে নামযজ্ঞ চলাকালে মনিরামপুরে যুবককে কুপিয়ে জখম

যশোরে মা ও ছেলেকে মারধর করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

আপডেট: ০৪:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫