১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করলেন দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৭

: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন।
কোন পদে ছিলেন তারা?
অন্তর্বর্তী সরকারে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা।
প্রেস সচিব সন্ধ্যায় যমুনায় এক সংবাদ সম্মেলনে বলেন, “উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেছেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।”
২০২৩ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পেয়েছিলেন, যাদের মধ্যে এই দুজন ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদ থেকে মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেছিলেন।

সর্বাধিক পঠিত

মন্দিরে নামযজ্ঞ চলাকালে মনিরামপুরে যুবককে কুপিয়ে জখম

অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করলেন দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ

আপডেট: ১০:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫