০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

শার্শা পুটখালি ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৮

, শার্শা উপজেলার পুটখালি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি।
জনাব মফিকুল হাসান তৃপ্তি তাঁর বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন নেত্রী বেগম জিয়ার ভূমিকা অপরিসীম এবং জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় পুটখালি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

শার্শা পুটখালি ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

আপডেট: ০৫:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫