জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আজ রবিবার (৭ ডিসেম্বর, ২০২৫) যশোরের শার্শা উপজেলার ০৮ নং বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি।
আলোচনা সভায় প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নেতাকর্মীদের নিয়ে বিশেষ দোয়ায় অংশ নেন। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রীর মুক্তির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আপোষহীন নেত্রীর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দোয়া ও আলোচনা সভা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- ৫৫১
সর্বাধিক পঠিত




















