০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোরে মধ্যরাতে তানভীর হত্যা: দুই যুবক আটক, উদ্ধার হলো ব্যবহৃত চাকু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৫২

যশোর শহরে তানভীর (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই অভিযুক্ত যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরেই তানভীর খুন হয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম অভিযানে নামে। রক্তের ছাপ পর্যবেক্ষণ করে মধ্যরাতে আনসার ক্যাম্প এলাকার সোনা মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে প্রথমে সোনা মিয়াকে আটক করা হয়। পরে ওই বাড়ির ছাদ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ। এরপর একই এলাকা থেকে সাক্ষর নামে আরেক অভিযুক্তকেও আটক করা হয়।
ওসি কাজী বাবুল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক নিয়ে দ্বন্দ্বর জেরে তানভীরকে খুন করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।”
নিহত ও হত্যাকাণ্ডের সময়
নিহত তানভীর শংকরপুর হাজারীগেট এলাকার মিন্টুর ছেলে।
শনিবার রাত সোয়া ১২টার দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে রক্তাক্ত অবস্থায় তানভীরকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানভীরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কোতোয়ালি মডেল থানা পুলিশ তাঁর পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা উদ্ধার করে।
থানা সূত্রে আরও জানা যায়, হত্যার কয়েক ঘণ্টা আগে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পাঁচটি বোমা ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করেছিল। আটক ওই দুই যুবকের ভাষ্যমতে, উদ্ধার হওয়া বোমাগুলো তানভীরের ছিল।
পুলিশের প্রাথমিক ধারণা, যৌথ বাহিনীর অভিযানের সময় তানভীর ঘটনাস্থল থেকে পালিয়ে এসে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নিলে সেখানেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যশোরে মধ্যরাতে তানভীর হত্যা: দুই যুবক আটক, উদ্ধার হলো ব্যবহৃত চাকু

আপডেট: ০৩:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫