০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

যশোর কালেক্টরেট ভবনে কেবল চুরির সময় যুবক হাতে-নাতে আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৬২২

যশোর কালেক্টরেট ভবন থেকে ইন্টারনেট, ডিস সংযোগ ও টেলিফোনসহ বিভিন্ন ধরনের কেবল (তার) চুরির সময় বিপ্লব ওরফে মিটন (৩০) নামে এক যুবককে ভবনের স্টাফরা ধরে ফেলেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
কালেক্টরেট ভবনের নাজির রফিকুল ইসলাম জানান, ভবনটিতে প্রায়ই তার চুরি হলেও এতদিন চোরকে ধরা যায়নি। মাত্র এক মাস আগেই ত্রাণ ও দুর্যোগ ভবন থেকে প্রায় ৪০ হাজার টাকার কেবল চুরি হয়েছিল।
আটককৃত মিটন খুলনার ৫ নম্বর খাট এলাকার নুরু বাবুর্চির ছেলে। তিনি বর্তমানে যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় বসবাস করেন।
বৃহস্পতিবার সকালে মিটন দোতলা থেকে তার খুলে নিচে নামার সময় ভবনের স্টাফদের নজরে আসেন। স্টাফরা তাকে ধরে ফেলেন। প্রথমে তিনি চুরির বিষয়টি অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদের মুখে অপরাধ স্বীকার করেন।
আটকের খবর পেয়ে তার স্ত্রী সায়রা বেগম তাদের তিন সন্তানকে নিয়ে কালেক্টরেট ভবনে আসেন এবং ক্ষমা প্রার্থনা করেন।
নাজির রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, আটককৃত মিটনকে পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

যশোর কালেক্টরেট ভবনে কেবল চুরির সময় যুবক হাতে-নাতে আটক

আপডেট: ০৭:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫