বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন) এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালক জনাব এ কে এম আওলাদ হোসেন বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) যশোরে কমিউনিটি ব্যাংকের ১৯তম শাখাটির শুভ উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে ব্যাংকটি যশোর শহরের আরএন রোডে তাদের কার্যক্রম শুরু করলো।
সকাল ১১টায় প্রধান অতিথি জনাব এ কে এম আওলাদ হোসেন মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা জানান যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম। পরবর্তীতে বেলা ১২টার সময় তিনি আনুষ্ঠানিকভাবে নতুন শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)।
শাখা উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব আহসান হাবীব, অফিসার ইনচার্জ কোতোয়ালী থানা সহ বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
এছাড়াও কমিউনিটি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে উপস্থিত ছিলেন।




















