১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

যশোরে বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে ডেকে নিয়ে এক যুবক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৮২

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিসান আহমেদ (১৮) নামের এক তরুণ। আহত জিসান বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকুরিয়া গ্রামে। আহত জিসান যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর বলরামপুর গ্রামের আশারূপ হোসেনের ছেলে।
আহত জিসান জানান, ঢাকুরিয়া গ্রামের সাহেব আলীর মেয়ে উর্মিকে (১৮) বিয়ের সম্ভাব্য কনে হিসেবে দেখানোর জন্য মঙ্গলবার সন্ধ্যায় তাকে ও তার পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়। কথা মতো তারা সাহেব আলীর বাড়িতে পৌঁছান।
জিসানের দাবি, সেখানে পৌঁছানোর পরই পরিস্থিতি পাল্টে যায়। কোনো কারণ ছাড়াই একই গ্রামের ইমন, সুজনসহ ৭-৮ জন যুবক লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা দা দিয়ে কোপানোর চেষ্টা করলে প্রাণভয়ে পরিবারের সঙ্গে সেখান থেকে পালিয়ে আসেন তারা।
রাতে ব্যথা বেড়ে যাওয়ায় বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে স্বজনরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসক যা বলছেন
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, জিসানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদ ঘিরে রক্তপাতের আশঙ্কা

যশোরে বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে ডেকে নিয়ে এক যুবক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা

আপডেট: ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫