গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনায় যশোরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে জানের সাদকা হিসেবে বিভিন্ন এতিমখানা ও কুরআন শিক্ষার প্রতিষ্ঠানে ছাগল দান করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সদর উপজেলা ও পৌর এলাকার বেশ কয়েকটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এই সাদকা প্রদান করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনের সাবেক ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে এই ছাগল দান করেন
সদর উপজেলা, নগর বিএনপি, জেলা যুবদল এবং জেলা মহিলা দলের উদ্যোগে নিম্নলিখিত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জানের সাদকা হিসেবে ছাগল দান করা হয়েছে:
* সদর উপজেলা বিএনপি: নওয়াপাড়া ইউনিয়নের দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা, ফতেপুর ইউনিয়নের ফজলুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসা ও এতিমখানা।
* নগর বিএনপি: বকচর জামিয়া কুরআনিয়া মাদ্রাসা, রেলস্টেশন মাদ্রাসা, দড়াটানা মাদ্রাসা।
* জেলা যুবদল: হুশতলা মাঠপাড়া ফজলুল উলুম বাগে জান্নাত কওমি মাদ্রাসা, শংকরপুর ছোটনের মোড় মোহাম্মাদিয়া আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
* জেলা মহিলা দল: ঢাকা রোড নিয়ামতিয়া জামিয়া কওমি মহিলা মাদ্রাসা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।
০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
খালেদা জিয়ার আরোগ্যের কামনায়: যশোরে এতিমখানা ও মাদ্রাসায় ছাগল দান করল বিএনপি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০১:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- ৫৪৫
সর্বাধিক পঠিত




















