০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন মফিকুল হাসান তৃপ্তি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৪৭

সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি হাসপাতালে চিকিৎসাধীন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
মনোনীত ধানের শীষের এই প্রার্থী রবিবার (৩০ নভেম্বর ২০২৫) হাসপাতালে যান এবং দীর্ঘ সময় অপেক্ষা করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
ডা. জাহিদ হোসেনের সাথে সাক্ষাৎকালে জনাব মফিকুল হাসান তৃপ্তি চিকিৎসার সার্বিক অগ্রগতি এবং বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় জনাব তৃপ্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান— আপোষহীন নেত্রীর পূর্ণ সুস্থতার জন্য সবাইকে যেন দোয়া ও প্রার্থনায় অংশ নেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাবেক সংসদ সদস্যরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য:
* বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম
* বিএনপি নেতা ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু
* সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু
* সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ
* বিএনপি নেতা আলম
* খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল ইসলাম মনি

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন মফিকুল হাসান তৃপ্তি

আপডেট: ০৪:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫