০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ডিবি পুলিশের বড় সাফল্য: ৫টি পিস্তল, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৬৯

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড তাজা গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ লিটন গাজী (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন।
আটককৃত লিটন গাজী যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস ও এএসআই নির্মল দাসসহ একটি বিশেষ টিম মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় লিটনের ঘরের বক্সখাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ওই বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৫০ রাউন্ড গুলি।
ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, অভিযানের সময় লিটন গাজীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন দুটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, আটক লিটনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধে আরও তিনটি মামলা রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

যশোরে ডিবি পুলিশের বড় সাফল্য: ৫টি পিস্তল, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট: ০২:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫