০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

খুলনায় আদালত চত্বরে প্রকাশ্যে গুলি-কুপিয়ে দুই আসামিকে হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২১:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৪৭

খুলনায় আদালত চত্বরের ঠিক সামনেই প্রকাশ্যে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো আদালত এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন—ফজলে রাব্বি রাজন এবং হাসিব। তাঁরা দু’জনই সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থলেই একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক অন্যজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ওই দুই আসামি আদালতে হাজিরা দিতে এসেছিলেন। শুনানি শেষে আদালত ভবন থেকে বের হওয়ার সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থলে আসে।
কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। হত্যাকাণ্ড শেষে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পরপরই ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হাসিবকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁকেও মৃত ঘোষণা করা হয়। এই হামলার পেছনে পূর্বশত্রুতা বা গ্রুপিংয়ের কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

খুলনায় আদালত চত্বরে প্রকাশ্যে গুলি-কুপিয়ে দুই আসামিকে হত্যা

আপডেট: ০২:২১:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫