০১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আগামী বছর থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫০৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী বছর থেকে ইসরায়েলকে আর বার্ষিক সামরিক অর্থসহায়তা দেবে না তাঁর দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তাঁর সমঝোতা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এতদিন ইসরায়েলকে প্রতিবছর চার বিলিয়ন ডলার করে সামরিক সহায়তা দিয়ে আসছিল। তবে কয়েক মাস আগে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমে এই সহায়তা বন্ধের বিষয়ে চুক্তি হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

কেন ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধ করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। তবে দেশটির প্রয়োজন থাকলে তিনি সহায়তা অব্যাহত রাখার পক্ষে মত দিতেন।

দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুদ্ধাস্ত্র সরবরাহের পাশাপাশি দেশটির সামরিক খাতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থও বরাদ্দ দেওয়া হয়।

ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সর্বাধিক পঠিত

আগামী বছর থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আগামী বছর থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট: ০৭:৪১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬