১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মাগুরায় মাছের উৎপাদন বৃদ্ধি ও স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫০২

দেশে মাছের চাহিদা পূরণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় আধুনিক ও লাভজনক মাছ চাষ পদ্ধতি এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাগুরা প্রিমিয়াম কাচ্চি রেস্টুরেন্টে রেইনবো লাইভ সায়েন্সের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত মাছচাষি ও খামারিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আধুনিক পদ্ধতিতে পুকুরে মাছ চাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, লাভজনক মাছ চাষের জন্য শুরু থেকেই পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে উপযুক্ত স্থান নির্বাচন, মানসম্মত পোনা সংগ্রহ, নিয়মিত পরিচর্যা, সঠিক সময়ে মাছ আহরণ, মানসম্মত খাবার সরবরাহ, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনার পাশাপাশি সঠিকভাবে মাছ বাজারজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় জানানো হয়, সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ১০০ শতাংশ আয়তনের জলাশয়ে প্রায় ৩ টন মাছ উৎপাদন করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইনবো লাইভ সায়েন্সের চেয়ারম্যান বিকাশ চন্দ্র সাহা। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডা. রাকিবুল ইসলাম।

সর্বাধিক পঠিত

মাগুরায় মাছের উৎপাদন বৃদ্ধি ও স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় মাছের উৎপাদন বৃদ্ধি ও স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: ১০:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬