১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বেনাপোল স্থলবন্দরে তুলার বেল ছিটকে পড়ে শ্রমিক গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫০৯

যশোরের বেনাপোল স্থলবন্দরে তুলার বেল ওঠানো-নামানোর সময় ছিটকে পড়ে হাসান (৪৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বন্দরের টিটিবি মাঠে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত হাসান বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের আবদুল মুজিদের ছেলে। তিনি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর একজন সাধারণ শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের টিটিবি মাঠে তুলা ওঠানো-নামানোর কাজ চলছিল। এ সময় হঠাৎ তুলার একটি বেল ছিটকে এসে শ্রমিক হাসানের শরীরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই তাঁকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। খবর পেয়ে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মো. তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলী ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় তাঁরা নিজেদের গাড়িতে করে আহত হাসানকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বর্তমানে হাসান সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মো. তবিবুর রহমান তবি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আহত শ্রমিককে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও গাড়ি আসতে দেরি হওয়ায় সময় নষ্ট না করে নিজেদের গাড়িতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, একজন শ্রমিক বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানো সংগঠনের দায়িত্ব। আহত হাসানের চিকিৎসার বিষয়ে তাঁরা চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

তিনি আরও বলেন, বন্দরে ভারী মালামাল ওঠানো-নামানোর সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ দুর্ঘটনার পর বেনাপোল স্থলবন্দরে ভারী মালামাল ওঠানো-নামানোর কাজে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এসেছে। বন্দরে দুর্ঘটনার ঝুঁকি কমাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত

ভৈরবের ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

বেনাপোল স্থলবন্দরে তুলার বেল ছিটকে পড়ে শ্রমিক গুরুতর আহত

আপডেট: ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬