শার্শা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।
সভাটি সঞ্চালনা করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, মনিরুল ইসলাম মনি ও আরঙ্গজেব। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সবুজ হোসেন খানসহ শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল যৌথভাবে এ প্রস্তুতি সভার আয়োজন করে।




















